রউফুর রহীম (নবিজীবনের বিশুদ্ধ সীরাত) (প্রথম খণ্ড)
- লেখক : আবু তাসমিয়া আহমদ রফিক, ড. আলি মুহাম্মাদ সাল্লাবি, ফখরুল ইসলাম
- প্রকাশনী : টুনটুন বুকস্, সিয়ান পাবলিকেশন
- বিষয় : ইসলামি ইতিহাস ও ঐতিহ্য, সীরাতে রাসূল (সা.)
- ISBN : 978-984-8046-04-3
- পৃষ্ঠা : 480
- কভার : হার্ডকভার
৳750.00 Original price was: ৳750.00.৳487.50Current price is: ৳487.50.
আপনি সাশ্রয় করছেন 262.5 টাকা। (35%)
নবীজির শৈশব আর আমাদের সন্তানেরা… প্রকৃতির কোলে শিশুরা যেন প্রাণবন্ত থাকে। এর নির্মল বাতাস ও মিষ্টি রোদ খুবই উপকারী। সন্তানদেরকে মরুভূমিতে (প্রকৃতির সান্নিধ্যে) লালন-পালন করানোটা স্বভাবের পরিশুদ্ধতা, শারীরিক গঠন মজবুত এবং অনুভূতি, চিন্তার স্বাধীনতা ও আবেগের যুক্তিগ্রাহ্যতা সুতীক্ষ্ণ করার জন্য খুবই উপযোগী। দুঃখজনক হলেও সত্য যে, আমাদের সন্তানরা আজকাল বসবাস করছে পরস্পর লাগোয়া বাসার সংকীর্ণ কিছু ফ্ল্যাটে, যা মুরগির খোয়াড়ের চেয়ে বেশি কিছু না; ভেতরের বাসিন্দারা সারাক্ষণ বন্দি সেখানে। মুক্ত বিহঙ্গের মতো আপন খেয়ালে ছুটে বেড়ানোর আনন্দ থেকে তারা বঞ্চিত। তারা জানে না নির্মল পরিবেশে বেঁচে থাকা এবং বুকভরে শ্বাস নেওয়ার কী স্বাদ! সন্দেহ নেই, আধুনিক সভ্যতায় স্নায়ু কিংবা পুরো শরীরে যে অসুস্থতা বাসা বেঁধেছে তা মূলত প্রকৃতি থেকে দূরে থাকা এবং কৃত্রিমতায় মেতে থাকার কারণেই। মরুভূমির প্রতি মাক্কাবাসীদের যে ঝোঁক সেটাকে আমরা অবশ্যই সম্মান জানাতে পারি। তারা তাদের সন্তানদেরকে শক্ত-সামর্থ্য করে গড়ে তোলার জন্য প্রথম খেলার মাঠ হিসেবে বেছে নিত মরুভূমির মতো খোলামেলা জায়গাকে। অনেক শিক্ষাবিদই আশা করেন যে, প্রকৃতির অবারিত মাঠ, খোলা আকাশের নিচে বিস্তীর্ণ সবুজের গালিচা, আকাশের গায়ে হেলান দেওয়া পাহাড়সারি—এমন নির্মল পরিবেশই হবে শিশুর প্রাথমিক বিদ্যালয়। ভোরের সোনালি আলো, সন্ধ্যার আবছায়া, আকাশের নীলিমা, দিগন্তের লালিমা, চাঁদের জোৎস্নায় আপ্লুত হবে তারা। মোহাবিষ্ট হয়ে থাকবে প্রকৃতির রহস্য চিন্তায়, খুঁজে ফিরবে এর স্রষ্টাকে। কিন্তু আফসোস, বর্তমান শহুরে সভ্যতায় শিশুদের নিয়ে এমন চিন্তা স্বপ্নেই সম্ভব। বাস্তবায়ন বড়ই কঠিন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন সুযোগ পেয়েছেন। আল্লাহই তাঁকে সুযোগটি করে দেন। তিনি সা‘দ গোত্রে থেকে থেকে বিশুদ্ধ আরবি ভাষা রপ্ত করেন। যার কারণে পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন সৃষ্টির সেরা বিশুদ্ধভাষী। একবার সাহাবি আবু বাক্র রাযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে জানতে চান, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার চেয়ে বেশি বিশুদ্ধভাষী আমি আর কাউকেই দেখিনি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমাকে কীসে বাধা দেবে বল (এমন বিশুদ্ধভাষী হতে)! আমি তো কুরাইশদেরই একজন এবং আমাকে স্তন্যপান করানো হয়েছে সা‘দ গোত্রে।
বইটি কিনে সিয়ান গিফট স্টোরে শেয়ার করুন—যাতে অন্যরাও সম্পূর্ণ বিনামূল্যে এর জ্ঞান ও আনন্দ উপভোগ করতে পারে
আপনার ছোট্ট এই উপহার অনেকের জন্য খুলে দিতে পারে নতুন শেখার দরজা।
রিভিউ এবং রেটিং
1 review for রউফুর রহীম (নবিজীবনের বিশুদ্ধ সীরাত) (প্রথম খণ্ড)
রিলেটেড বই
Time Management
আপনি সাশ্রয় করছেন 103.25 টাকা। (35%)
উমার ইবন আল-খাত্তাব (১ম খণ্ড)
আপনি সাশ্রয় করছেন 262.5 টাকা। (35%)
ওপারে
আপনি সাশ্রয় করছেন 77 টাকা। (35%)
সকাল-সন্ধ্যা এবং নিরাপত্তা লাভের দুআ
আপনি সাশ্রয় করছেন 59.5 টাকা। (35%)
নট ফর সেল
আপনি সাশ্রয় করছেন 63 টাকা। (35%)
মাযহাব
আপনি সাশ্রয় করছেন 157.5 টাকা। (35%)
বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর
আপনি সাশ্রয় করছেন 46.55 টাকা। (35%)
স্রষ্টা ধর্ম জীবন
আপনি সাশ্রয় করছেন 20.9 টাকা। (19%)
Md Jillal Hossain –
রাসূল (সঃ) এর জীবনি জানার জন্য রউফুর রহীম ৩ খন্ডে সীরাতটি সবচেয়ে বেশি ভুমিকা রাখবে। কারণ এই সীরাতটি ৩ খন্ড হওয়ায় এটিতে কুরআন—সুন্নাহ আলোকে সকল কিছুর বিস্তারিত ব্যাখ্যা সহকারে তুলে ধরা হয়েছে।