মাযহাব

মাযহাব

Original price was: ৳450.00.Current price is: ৳292.50.

আপনি সাশ্রয় করছেন 157.5 টাকা। (35%)

মাযহাব : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ

উমাইয়া শাসনামলে খিলাফত ধীরে ধীরে রাজতন্ত্রে রূপ নেয়, ফলে শরিয়তের ব্যাপারে আলিমদের ভূমিকা সীমিত হতে থাকে। অনেক সাহাবি ও তাদের ছাত্ররা কেন্দ্র ছেড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন, যার ফলে ইজতিহাদ বাড়ে এবং ইজমা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এরপর ফিকহশাস্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেয় এবং আব্বাসীয় শাসনামলে বিভিন্ন মাযহাব গড়ে ওঠে। চারটি মাযহাব ছাড়া তখন আরও অনেক মাযহাব ছিল। সেসময় মতবিরোধ থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা ছিল স্পষ্ট।আজ মাযহাব নিয়ে তর্ক-বিতর্ক খুব বেশি, কিন্তু সঠিক জ্ঞান না থাকায় তা চরমপন্থা বা বিভেদে রূপ নেয়। মাযহাব  বইটি  ইতিহাস ও প্রেক্ষাপটসহ মাযহাবের সঠিক অবস্থান বুঝতে সাহায্য করবে, যাতে আমরা ভ্রান্তি এড়িয়ে উম্মাহর ঐক্য রক্ষা করতে পারি।

বইটি কিনে সিয়ান গিফট স্টোরে শেয়ার করুন—যাতে অন্যরাও সম্পূর্ণ বিনামূল্যে এর জ্ঞান ও আনন্দ উপভোগ করতে পারে

আপনার ছোট্ট এই উপহার অনেকের জন্য খুলে দিতে পারে নতুন শেখার দরজা।

রিভিউ এবং রেটিং

Reviews (4)

4 reviews for মাযহাব

  1. Muhammad

    order kore rakhlam eimaser seser dike ase Boigulo
    banglabazar showroom theke ese collect korbo inshallah.

  2. Md Jillal Hossain

    আমরা অনেকই মাহযাব মানে কি বুঝি না। আমার মনে মাহযাব বুঝার ক্ষেত্রে যত সমস্যা আছে। তা জানার জন্য ড.বেলাল পিলিফসে্র এই বইটি অনেক সহায়ক হবে।

  3. Samia khanam

    আমরা ডালভাত মুসলিম। হানাফী,শাফেয়ী নাকি সালাফি এসব রকমফের না বুঝা মুসলিম। তবে এসব ব্যাপারে স্পষ্টতা থাকলে বিভ্রান্তি ও হয় ভীষণ।

    উস্তাযা আমাকে রেকমেন্ড করলেন এই বইটি। ছোট্ট একটা বই অথচ বিশাল পরিধিতে লেখা। এখনো শেষ করা হয় নি।

    তবে দারুণ একটা বই বলা চলে

  4. md.nasrullah

    বর্তমানে চলতে থাকা এক ভয়াবহ ফেৎনা হলো মাযহাবী এবং আহলে হাদীসের দ্বন্দ্ব যার মূল কেন্দ্র মাযহাবকে ঘিরেই। কিন্তু এ মাযহাব আসলে কি? তার প্রেক্ষাপট কি তা অজানা হাজারো মুসলিম উম্মাহের নিকট। যারা মাযহাব অনুসরণ করে তারা অনেকেই জানেনা কি তাঁর মাযহাব! জানেনা মাযহাব আসলে কি? যারা জানে তাদের অধিকাংশই আবার জানেনা মাযহাব শুধু ৪ জন ইমামের মধ্যেই সীমাবদ্ধ নয়।
    বরং আরো বিস্তৃত। আর এসম্পর্কেই জানাতে ‘মাযহাব’ নামক বইটি একটি অন্যতম বান্ধব। এ বইটি সম্পর্কে আমি জানি আমার সহপাঠীর থেকে যে মদীনা গিয়ে বইটি দেখে আসে। এসে আমাকে জানায় এবং বলে তা খুঁজে দিতে। পরে খোঁজ নিয়ে জানতে পারি এটি সিয়ান থেকে প্রকাশিত। পরে তা তাকে জানালে সে ক্রয় করে এবং সেখান থেকে আমিও জানতে পারি।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড বই